সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা

যুবলীগের মহাসমাবেশ শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ::
ঢাবি ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার ১১ই নভেম্বর বেলা প্রায় পৌনে তিনটার দিকে আঃ যুবলীগের মহাসমাবেশ শুরু হয়েছে।

আঃ যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ মহাসমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মহাসমাবেশের প্রধান অতিথি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহা-সমাবেশ-স্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান যুবলীগের নেতা-কর্মীরা। বেলা প্রায় পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রী মহা-সমাবেশের উদ্বোধন করেন।

উদ্বোধনীতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করা হয় দলীয় পতাকা। এ ছাড়াও বেলুন ও পায়রা ওড়ানো হয়

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

আঃ যুবলীগের মহাসমাবেশ শুরুর আগেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতা কর্মীদের ঢল নামে। নেতা কর্মীরা নীল, সবুজ, হলুদসহ নানা রঙের টি-শাট ও টুপি পরে মহাসমাবেশে স্হলে এসেছেন।

আঃ যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে আজ সকাল থেকেই যুবলীগের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতা কর্মীকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়। তারা বাস, পিকআপ, মোটরসাইকেলে করে মহা-সমাবেশ স্থলের দিকে যান। অনেকে আবার পায়ে হেটে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যান।

আঃ যুবলীগের মহাসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd