সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

নির্বাচনের আগে মাঠ প্রশাসনের রদবদল: ইসির ঈঙ্গিত

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ::
সোহরাওয়ার্দী উদ্যানে আঃ যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০
দেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ প্রশাসনে ব্যাপক রদবল করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। তার আগে  সঙ্গে আস্থার জায়গাটাও তৈরি করা হবে।

আজ রবিবার (১৩ই নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এমন ঈঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান।


দেশে জাতীয় সংসদের তিন’শ আসনের নির্বাচনে সময় মাঠ পর্যায়ে সবার জন্য সমান ক্ষেত্র প্রস্তুতে ইসির ভূমিকা কী হবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমরা ইতিমধ্যে বলেছি। সিসি ক্যামেরা থাকবে তিন লক্ষাধিক। টেকনিক্যালি এটা সম্ভব। আবার এ বাস্তবতাও আছে যে, যাকে দায়িত্ব দিলাম সে সঠিকভাবে দায়িত্ব পালন করল না। এক্ষেত্রেও বাস্তবতার বিষয় আছে। সেগুলো বিবেচনায় নিয়েই আমাদের এগোতে হবে। নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকলে পরিস্থিতি উন্নত হয়। সচেতনতা বাড়বে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, আমরা তফসিল ঘোষণার পর সবকিছু তো আমাদের নিয়ন্ত্রণেই চলে আসবে। অতীতেও মাঠ পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। কাজেই সময়ই বলে দেবে কখন কী করা হবে। এখনো যথেষ্ট সময় আছে। তার আগে আস্থার জায়গাটাও তৈরি করব।


তিনি আরও বলেন যে, আমরা বাস্তবতার আলোকে বিষয়টা বিবেচনায় নেব। এখনো যথেষ্ট সময় আছে। টাইম ইজ দ্যা বেস্ট হিলার। আমরা আশবাদী যে সবাই নির্বাচনে আসবে। নির্বাচনে অনেক সমীকরণ আছে। সময় যতো ঘনিয়ে আসবে এগুলো আরো স্পষ্ট হবে।

জনাব,আনিছুর রহমান বলেন যে, ডিসেম্বরের শেষ থেকেই জানুয়ারির শুরুর মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের শিডিউলটা থাকবে। পুনর্নিবাচনের সময়ও আমাদের রাখতে হবে।

তবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন করার চেষ্টা করব। এখনো এগুলো নিয়ে আমরা কমিশন বৈঠকে আলোচনা করনি। আমরা এমনিতেই ভেবে নিয়েছি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের  শেষ সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন করতে হবে। আমাদের ব্রেথিং টাইম রাখতে হবে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে উপ-নির্বাচনও সম্পন্ন করতে হবে।

এসময় তিনি বলেন যে, এখনো অনেক সময় আছে নির্বাচনের। আদৌ কি হবে। দুর্ভিক্ষ হবে কিনা সেটা তো জানি না। দুর্ভিক্ষ হলে কি নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন যে, দ্বৈব দুর্বিপাক কি কভার করে না দুর্ভিক্ষ, কাজেই এটা হলে তো সারা পৃথিবীতেই হবে। হলে তখন এবিষয়ে বোঝা যাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd