1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

সোহরাওয়ার্দী উদ্যানে আঃ যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ::
যুবলীগের মহাসমাবেশ শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ আঃ যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আ‌য়োজিত যুবলীগের মহাসমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১১ই নভেম্বর) দুপুর ১:৩০মিনিটের সময় সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটে এ ঘটনাটি ঘটে৷
এতে ছাত্রলীগের অন্তত ১০ জন আহত হয়েছে।

এবিষয়ে জানা যায় যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পৌছান।

এ সময় উদ্যানের ভেতরে থাকা যুবলীগের নেতাকর্মীরা তাদের ভেতরে ঢুকতে বাধা প্রদান করেন।

ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সাথে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশ স্থলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা যখন বাইরে বের হয়ে আসেন তখন তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হন।

আহত এক ছাত্রলীগকর্মী বলেন যে, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

যখন সমাবেশ স্থলে যাচ্ছিল টিক তখন ভেতরে থাকা যুবলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। এ নিয়ে ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন এবং ধাক্কাধাক্কি শুরু করেন।

এর পরে সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশের প্রবেশ করার পর ছাত্রলীগের সকলে যখন চলে আসছিলেন তখন তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন যুবলীগের নেতাকর্মীরা। 

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের অন্তত প্রায় ১০ জন কর্মী আহত হন। আহতদের সবাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

















(কপি কালের কন্ঠ)

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed