1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

দেশের মানুষের মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার

  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::
যুবলীগের মহাসমাবেশ শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশে মাথাপিছু আয় এখন ২৮২৪ মার্কিন ডলার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার বৈঠক শেষ আজ সোমবার (১৪ই নভেম্বর) সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে গত ১০ই মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার বা ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা হয়েছে বলে জানিয়েছিলেন। শেরেবাংলানগরে একনেক সভা শেষে এ তথ্য জানিয়েছিলেন তিনি।

মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সে সময় বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের সাময়িক (মার্চ পর্যন্ত) হিসেবে মাথাপিছু আয় বেড়ে

দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার বা ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরের শেষে যা ছিল ২৫৯১ মার্কিন ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।

তিনি বলেন, চলতি (২০২১-২২) অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। গত অর্থবছরে (২০২০-২১) যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। জিডিপির মোট আকার ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার বলেও তখন জানান এম এ মান্নান।

তিনি আরও জানান যে, ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে কৃষি খাতে শতকরা ২ দশমিক ২০ শতাংশ, শস্য উপখাতে ১ দশমিক ৬ শতাংশ, পশুপালন উপখাতে ৩ দশমিক ১০ শতাংশ, বন উপখাতে ৫ দশমিক ৮ শতাংশ এবং মৎস্য খাতে ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed