1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

সোনালি আঁশ পাটকে কৃষি পণ্যের মর্যদা দেওয়া হলো

  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জে জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ

অনলাইনে ডেস্ক নিউজ::
সোনালি আশ পাটকে কৃষি পণ্যের মর্যদা দেওয়া হলো। দেশে ঋণ প্রাপ্তি  ও পণ্য রপ্তানিতে কৃষি পণ্যের মতো সুযোগ-সুবিধা দিতে পাটকে কৃষিপণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এখন থেকে পাটকে কৃষিপণ্য হিসেবে বিবেচনা করা হবে।

আজ (৯ই জানুয়ারী) সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পাটকে কৃষিপণ্য হিসেবে বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদেরকে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন এই তথ্যটি জানান।

এবিষয়ে তিনি বলেন যে, বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পাটজাত পণ্য ও পাটের আঁশের ব্যবহার অনেক বেড়েছে। তার পাশাপাশি এখানে অনেক সম্ভাবনাও তৈরি হয়েছে। এটিকে কাজে লাগেতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এখন থেকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করতে হবে। এতদিন এটা কৃষিপণ্য ছিলনা।

তবে অনেক দিন ধরেই পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপারিশ ও দাবি জানানো হচ্ছিল। আজকে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে, এটাকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করা হবে। সে অনুযায়ী পাট খাত কৃষির সব ধরনের সুযোগ সুবিধা পাবে।

তাহলে পাট এতো দিন কি পণ্য হিসেবে বিবেচিত হতো- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন যে, পাট উৎপাদনের যে প্রক্রিয়া ছিল, অনেক ক্ষেত্রে শিল্পজাত পণ্য হিসেবে ব্যবহৃত হতো। পাট উৎপাদনে উৎসাহ যাতে বেশি দেওয়া যায়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন।

তাহলে পাট কৃষিজাত পণ্য হিসেবে বিবেচিত হলে কৃষক ও পাট খাত কিভাবে উপকৃত হবে জানতে চাইলে সচিব বলেন যে, এক্ষেত্রে পাট চাষিরা কৃষি ঋণের মতো ঋণ পাবেন। রপ্তানি খাতের সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দৃঢ়ভাবে এটি বাস্তবায়নের জন্য বলেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed