সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৫৮৮ বার দেখা হয়েছে

ছাত্রলীগকে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে বললেন: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক নিউজ ::

দেশের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যে, যাহারা মজুতদারি, কালোবাজারি ও এলসি খোলা নিয়ে দুই নম্বরি করেছেন। তাদেরই বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

আজ (১১ই জানুয়ারি) বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন যে, রোজা বা উৎসবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বিশ্বের কোথাও উৎসবের সময় জিনিসের দাম বাড়ানোর চেষ্টা করা হয় না। রোজার মাসে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই রোজার মাসে মানুষ যাতে কষ্ট না পায়। আরা যদি কেউ  মজুদ করার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে, সারা বিশ্বে খাদ্যের অভাব দেখা দেবে, যার কিছু আভাস আমরা পাচ্ছি। তবে আমাদের খাদ্য চাহিদা যেনো নিজেদের আওতায় রাখতে পারি সেই উদোগ নিয়েছি আমরা।

প্রধানমন্ত্রী বলেন যে, স্বাভাবিকভাবে মানুষ যখন চাষ করে তখন অর্থকরি ফসলের দিকে দৃষ্টি দেয়। এ কথা ঠিক আমাদের অনেক জমি অনাবাদি পড়ে আছে। আমার এলাকার কথাই বলি, সেখানে অনেক অনাবাদি জমি আছে। আমরা উদ্যোগ নিয়েছি এসব জমি চাষের জন্য উপযোগী করে তুলব।

এ বিষয়ে তিনি আরও বলেন যে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। আন্তর্জাতিক বাজারের সাথে সতাল মিলিয়ে বাংলাদেশেও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। গরিব ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও তার বাস্তবায়ন করে করছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd