1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কমলগঞ্জে ১ টাকায় চিকিৎসা সেবা উদ্বোধন ও হুইলচেয়ার প্রদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

রংপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে ১ টাকায় চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

আজ মঙ্গলবার ১৪ই ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি মাটির ব্যাংকে ১ টাকা জমাদিয়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও হীড বাংলাদেশ এর সহযোগিতায় তৃণমূলের মানুষের জন্য ১ টাকায় ডাক্তারের চিকিৎসা পরামর্শ সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইউপি চেয়ারম্যান আসিদ আলী, হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নূরে আলম সিদ্দীকী প্রমুখ।

উপজেলা বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত স্থানে সপ্তাহে ১ দিন ২ ঘন্টা করে সেবা প্রধান করবেন চিকিৎসকরা এবং স্বাস্থ্য সচেতনতা সেমিনার আয়োজন  করা হবে। 

অনুষ্ঠান শেষে একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed