সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

কমলগঞ্জ ইউনিয়ন যুবলীগের শান্তি সমাবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫১ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি: :
কমলগঞ্জে আঃ যুবলীগের শোভা যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই শান্তি সমাবেশ করেছে কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগ।

আজ (২৮ই ফেব্রয়ারি) মঙ্গলবার বিকাল ৪টায় বটেরতল বাজার প্রাঙ্গনে কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের এক বিশাল র‍্যালী ও বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।

কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম এবাদুল হক এর সঞ্চালনায় ও কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ লোকমান আলীর সভাপতিত্বে সবাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য মোঃ আবুল কালাম, উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ আসিফ নেওয়াজ রনি, উপজেলা যুবলীগের সদস্য মোঃ জহির আলম নানু, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd