1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিশ্বনাথে হিন্দু মুসলিম প্রেমিক যুগল আটক

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৫১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে সন্মানী ভাতার দাবীতে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ঘেরাও

প্রেম মানে না জাতি-ধর্ম, বয়স কিংবা কোন বাঁধা-বিপত্তি। প্রেমে অন্ধ হয়ে ঘর ছাড়ার ১২ দিনের মাথায় হিন্দু-মুসলিম এক প্রেমিক যুগলকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।

আজ রবিবার (৫ই মার্চ) দুপুরে প্রেমিক কিশোরকে সিলেট আদালতে ও কিশোরী প্রেমিকাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (৪ঠা মার্চ) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ মাঝগাঁও গ্রামের মরতুজ আলীর কিশোর ছেলের (১৭) সাথে একই গ্রামের সনাতন ধর্মালম্বী ও স্থানীয় সিংগেরকাছ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জনৈক কিশোরীর (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কাজের সুবাদে পেশায় দিনমজুর ওই কিশোর নিয়মিত যাতায়াত ছিল কিশোরীর বাড়িতে।

এর এক পর্যায়ে মন দেয়া নেয়া শুরু হয় দু’জনের। দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর, সম্প্রতি কিশোরীকে অন্যত্র বিয়ে দিতে তার পরিবার প্রস্তুতি নিলে গেল ২০ ফেব্রুয়ারি অজানার উদ্দেশ্যে পাড়ি দেয় তারা।

এ ঘটনায় মেয়ের মা বিশ্বনাথ থানায় একটি নিখোঁজ জিডিও করেন। ডিজি তদন্তের এক পর্যায়ে পালানোর ১২ দিনের মাথায় শনিবার (৪ মার্চ) পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে তাদের আটক করে পুলিশ।

এদিকে প্রেমিক যুগল আটকের পর শনিবার দিবাগত রাতে ছেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দেন মেয়ের মা।

বিশ্বনাথ থানা পুলিশের এসআই মামুনুর রশীদ জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রেমিক যুগলকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, কিশোর প্রেমিককে আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভিকটিম কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্যে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’তে পাঠানো হয়েছে। বয়স যাচাই-বাচাইয়ের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed