সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেনি কক্ষে বসবাস করেন ৩শিক্ষক

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৩২ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি


সরকারি চাকুরীজীবিদের বাড়ী ভাড়া আইন ও চাকুরী বিধি লঙ্ঘন করে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে বিদ্যালয়ের শ্রেনি কক্ষে বসবাস করার অভিযোগ পাওয়া গেছে।এমন

অভিযোগের প্রেক্ষিতে (১৬ই মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সরেজমিনে তথ্যানুসন্ধান করতে পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে গেলে দেখা যায়,স্হানীয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের চোখ ফাঁকি দিয়ে পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের স্বয়ং প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দে ও সহকারি শিক্ষক ভূগোল দিপংকর সরকার এবং সহকারি শিক্ষক বাংলা ভারত চন্দ্র সরকার সরকারি বাড়ি ভাড়া ফাঁকি দিয়ে বিদ্যালয়ের শ্রেনি কক্ষে দীর্ঘদিন ধরে বসবাস করে চলেছে।

এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছেন তেমনি বিদ্যালয়ের পরিবেশ ও নষ্ট হচ্ছে। এ সময় অভিযুক্ত শিক্ষকদের সাথে আলাপ করলে তারা জানান উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ভাইস-চেয়ারম্যান কে জানিয়ে আমরা এখানে বসবাস করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ জানান,বিষয়টি আমার জানা নেই।তবে যদি কেউ থাকে তা বে-আইনী ও গুরুতর অপরাধ।

উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন,এ বিষয়ে আমি কিছু জানি না। তাই অনুমতি দেওয়ার প্রশ্নই আসেনা।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান,বিদ্যালয়ের শ্রেনি কক্ষে বসবাসের আইনগত কোন সুযোগ নেই আর কাউকে কোন অনুমতি দেওয়া হয়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd