সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৪১৯ বার দেখা হয়েছে




কমলগঞ্জ প্রতিনিধি::
লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১ আহত ২

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।,

আজ মঙ্গলবার, (২১শে মার্চ) বিকেল ৫টায় কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল এর সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাবেক ইউপি সদস্য সায়েক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মাও: মুফতি শামছুল ইসলাম লিয়াকত, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শিহাব আহমদ, আব্দুল আহাদ, দুবাই প্রবাসী গিয়াস আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে ১৬০ জন হতদরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd