সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

সরকারি চাকরির বয়সের সীমা ৩৫ বছরের দাবি

  • প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৫২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

তীব্র গরমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ঘোষণা

দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে প্রতীকী সার্টিফিকেট পুড়িয়েছেন শরীফুল হাসান শুভ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থী।

আজ রবিবার (৪ঠা জুন) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন তিনি। 

শরীফুল হাসান শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। 

শরীফুল হাসান বলেন যে, যে সার্টিফিকেট অর্জন করতে আমার ২৬-২৭ বছর লেগেছে, সেটির মেয়াদ কেন ৩-৪ বছর থাকবে? যেখানে বিশ্বের প্রায় সব দেশে চাকরির বয়সসীমা ৩৫ বছর, সেখানে আমাদের কেন ৩০ বছর থাকবে। আমাদের এত বছরের অর্জিত সার্টিফিকেটের মূল্য নেই কেন? চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০-এ সীমাবদ্ধ রাখার প্রতিবাদে আমি আজ প্রতীকী সার্টিফিকেট পুড়িয়েছি
আমরা চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবি জানাচ্ছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd