সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজারে নদী থেকে লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৭৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা  নদী থেকে বাক প্রতিবন্ধী ১৬ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবন্ধী কিশোরের নাম মাইন উদ্দিন। সে উপজেলার সুরমা  ইউনিয়নের পশ্চিম টেংরাটিলা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

গত বুধবার(২১শে জুন) বিকাল ৪টার দিকে উপজেলার দোয়ারাবাজারের সুমন ধরের স্বর্ণের দোকানের পিছনে সুরমা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার ( ২২শে জুন) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মাইন উদ্দিন  বাক প্রতিবন্ধী ছিল। সে বাজারে বিভিন্ন ব্যাবসায়ীদের কাজ করত ও বাজারেই থাকত। ছোটবেলা থেকে বাজারে থাকার কারনে সে সবার পরিচিত। মঙ্গলবার বিকাল পর্যন্ত তাকে বাজারে দেখা গেছে।

বুধবার বিকাল ৪টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।থানার এসআই মোঃ আসলাম হোসেন মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত সহ আইনগত ব্যবস্থা গ্রহন করছেন। এএসপি (সার্কেল) রনজয় মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এবিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd