সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪১১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

রংপুরে নিমার্ণাধীন ১টি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করা অবস্থায় লিটন ও হুমায়ূন নামে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ (২৩শে জুন) শুক্রবার সকালে নগরির হাজিরহাট থানা এলাকা বখতিয়ারপুরে এ ঘটনা ঘটে।

নিহত লিটন বখতিয়ারপুরের সামসুল হকের ছেলে এবং হুমায়ূন সদর উপজেলার পানবাড়ি এলাকার মান্দার আলীর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, হাজিরহাট থানা এলাকার বখতিয়ারপুরের বাসিন্দা এনামুল হকের নির্মাণাধীন বাড়ির ৩৩ ফুট গভীরতার সেপটিক ট্যাংকে কাজ করছিলেন হুমায়ূন ও লিটন নামে দুই নির্মাণ শ্রমিক। সকাল সাড়ে ১১টার দিকে সেপটিক ট্যাংকে নামেন তারা। এসময় ট্যাংকের নিচে পানিতে কাজ করা অবস্থায় লিটন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ধরে টেনে তুলতে গিয়ে হুমায়ূনও মই থেকে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা সেপটিক ট্যাংকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে সেপটিক ট্যাংকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

তবে এঘটনায় নির্মাণাধীন বাড়ির মালিক এনামুল হকের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd