1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ১১ গুণিজনকে সম্মাননা প্রদান - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জে ১১ গুণিজনকে সম্মাননা প্রদান

  • প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৯৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে ১২০জন শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ


মৌলভীবাজারের কমলগঞ্জে গুণিজন সম্মাননা প্রদান করা হয়েছে।

গত শুক্রবার (২১শে জুলাই) বিকাল ৫টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও গ্রামের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে ১১ গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস)।

বামসাস সাধারণ সম্পদক নামব্রম শংকর ও প্রচার ও প্রকাশনা সম্পাদক অয়েকপম অঞ্জুর যৌথ সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন লেখক ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, বামসাস কেন্দ্রীয় কমিটি সভাপতি এ, কে, শেরাম, বামসাস কমলগঞ্জ শাখা সভাপতি মাইবম বীরেন্দ্র। গুণিজন সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, কমলগঞ্জের কবি ও লেখক আব্দুস ছামাদ, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন, কমলগঞ্জ বামসাস এর উপদেষ্টা ইবুংহাল সিংহ শ্যামল, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ ছোট ধামাই শাখার সভাপতি অহৈবম রনজিৎ প্রমুখ। গুণিজনদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জুড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, শ্রীমতী পদ্মা দেবী ও হেলাল উদ্দিন।

গুণিজন সম্মাননাপ্রাপ্তরা হলেন-কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জুড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সদস্য শ্রীমতি পদ্মা দেবী, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের সদস্য মো. জুমের আলী, ইসলামপুর ইউনিয়নের মো. ফজলুর রহমান, আদমপুর ইউনিয়নের মো. হেলাল উদ্দিন, আদমপুর ইউনিয়নের মো. কামরুজ্জামান, আদমপুর ইউনিয়নের গুলনাহার বেগম, ইসলামপুর ইউনিয়নের হাজেরা পারভীন, আদমপুর ইউনিয়নের জরিনা বেগম এবং আলীনগর ইউনিয়নের সত্যজিৎ সিংহ।

অনুষ্ঠানে ১১জন গুণিজনের মাঝে ক্রেস্ট, পোষাক ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed