সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

অপপ্রচার ও আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না : ওবায়দুল কাদের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুর নৌকার শহরে পরিণত

আজ (১রা আগস্ট) মঙ্গলবার  দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শনে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন
অপপ্রচার ও আন্দোলন করে বিএনপি কিছুই করতে পারবে না। তারা আক্রমণাত্মক হলে সরকারি দলও বসে থাকবে না। এমন মন্তব্য করেছেন তিনি।

সন্ত্রাস নয়, দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে উন্নয়নকে সমর্থন করবে উল্লেখ করে কাদের জানান, জনসভার মাঠ থেকেই ২৭টি প্রকল্প উদ্বোধন এবং ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ দুপুর ২টার কিছু আগে, কেন্দ্রীয় নেতাদের নিয়ে রংপুর জিলা স্কুল সমাবেশের মাঠ পরিদর্শন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, রূপান্তরিত উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির ভাটাপড়া আন্দোলন নয়, ৭০ শতাংশ দেশবাসী উন্নয়নের পক্ষে দাঁড়াবেন।

এদিকে ছিমছাম মহানগরী রংপুরের সুপ্রশস্ত সড়কগুলো বাহারি তোরণে সেজেছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। উত্তর জনপদের একেবারে প্রান্ত সীমানার এই বিভাগের সার্বিক উন্নয়নে এখন পরিস্থিতি এতোটাই বদলে গেছে যে, সর্বস্তরের জনগণই সুফল পাচ্ছেন পরিকল্পিত উন্নয়নের।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৫ মাসেরও কম সময় বাকি থাকতে রংপুর মহানগরীর এই মহাসমাবেশকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শুধু তাই নয়, গেলো সাড়ে ১৪ বছরে রংপুরকে বিভাগ ঘোষণাসহ একগুচ্ছ পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমে পুরো এলাকায় এখন দৃশ্যমান রূপান্তরের চিত্র। এতে দারুণ খুশি এ অঞ্চলের মানুষ।

এলাকাসাসীর দাবি, বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখতে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে জিলা স্কুল মাঠে। অনেকের আশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ শিল্পায়নের নতুন ঘোষণা দেবেন বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd