সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

কমলগঞ্জে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম IMF নতুন কমিটি ঘোষণা


মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

আজ (১০ই সেপ্টেম্বর) রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জে কর্মরত সকল সাংবাদিক। মতবিনিময় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের

সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান এর উপস্থাপনায় বক্তব্য দেন কমলগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক এড. সানোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রণীত রঞ্জন দেবনাথ, সাজেদুর রহমান, নুরুল মোহাইমিন মিল্টন,শাব্বীর এলাহী,শহীন আহমেদ, পিন্টু দেবনাথ,আসহাবুজ্জামান শাওন, জয়নাল আবেদীন,নির্মল এস পলাশ, মোনায়েম খান, মাইদুল ইসলাম প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে কমলগঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd