1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

মৌলভীবাজারের সাথে কমলগঞ্জের সরাসরি সড়কে যান চলাচল বন্ধ

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

আওয়ামীলীগ সরকারের আমলে মানুষ যার যার ধর্ম পালন করতে পারছে -বস্ত্র ও পাটমন্ত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট এলাকায় ধলাই নদীর ওপর নির্মিত বেইলি সেতুটির মধ্যবর্তী খুঁটি আকস্মিকভাবে দেবে গেছে। এতে মঙ্গলবার সন্ধ্যা থেকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

গতকাল মঙ্গলবার সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

যান চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

ধলাই সেতুর খুঁটি দেবে যাওয়ার ঘটনায় প্রতিনিয়ত ড্রেজার মেশিন দিয়ে সেতুর কাছ থেকে ধলাই নদীর বালু উত্তোলন করাকে দায়ী করছেন স্থানীয়রা।

তবে সেতু দিয়ে যান চলাচল বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন কমলগঞ্জের নয়টি ইউনিয়নের বাসিন্দাসহ কয়েক হাজার মানুষ। কমলগঞ্জ থেকে জেলা সদর মৌলভীবাজার যাতায়াতের এটিই সরাসরি সড়ক ছিলো ।

সরাসরি যোগাযোগ বন্ধ হওয়ায় অফিসগামী লোকজন, শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে বিকল্প পথে বেশ কয়েক কিলোমিটার ঘুরে কালেঙ্গা হয়ে মৌলভীবাজার যেতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হচ্ছে।

প্রায় আট মাস আগে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট এলাকায় ধলাই সেতু এলাকায় প্রতিরক্ষা বাঁধ দেবে সঙ্গে সঙ্গে পাকা আরসিসি খুঁটি দেবে যায়। এরপর সওজ পরপর দুইবার এ পথে যানবাহন বন্ধ রেখে ক্ষতিগ্রস্ত এলাকায় একটি বেইলি সেতু স্থাপন করা হয়েছিল। অতিরিক্ত যানবাহন চলাচলে ও সেতুর খুব কাছ থেকে বালু উত্তোলন করায় এখন আবার সেতুর খুঁটি দেবে গেছে।

সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন বলেন যে, সেতুটি অনেক পুরাতন। এর আগে হঠাৎ করে মাটি ধসে যাওয়ার কারণে সেতুর অ্যাপ্রোচ মেরামত করা হয়। মঙ্গলবার হঠাৎ সেতুটির মধ্যবর্তী পিলার আকস্মিকভাবে দেবে যায়।

এতে জরুরি ভিত্তিতে এ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রেখে সংস্কারকাজের উদ্যোগ নেয়া হয়েছে। তাই আপাতত সকল প্রকার যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed