সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জ বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি ::

আওয়ামীলীগ সরকারের আমলে মানুষ যার যার ধর্ম পালন করতে পারছে -বস্ত্র ও পাটমন্ত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সম্পাদক করে জেলা বিএনপি এ কমিটি অনুমোদন করে।
গত ১২ সেপ্টেম্বর জেলা বিএনপির ১ম যুগ্ম-সম্পাদক মো.ফখরুল ইসলামের সুপারিশক্রমে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এ কমিটি অনুমোদন করেন। 
উল্লেখ্য  গত ২৪ আগস্ট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে
উপস্থিত কাউন্সিলারদের ভোটের মাধ্যমে গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর ঊনিশ দিন পর ১২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির ১০১ সদস্যের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। 
কমিটির অন্যরা হলেন—
সহ-সভাপতি মো.শফিকুর রহমান চৌধুরী,আবু ইব্রাহীম জমসেদ,সেলিম আহমেদ চৌধুরী,এখলাছুর রহমান,একে এম আব্দুস সালাম,মো.আনোয়ার হোসেন বাবু,সিদ্দিকুর রহমান চৌধুরী,সৈয়দ মখলিছুর রহমান,তোফায়েল আহমেদ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক, বাবু পুষ্প কুমার কানু,মুজিবুর রহমান মুকুল,জাহাঙ্গীর মুন্না রানা,সাংগঠনিক সম্পাদক এড.আব্দুল আহাদ,ইয়াকুব আলী সিরাজী,দপ্তর সম্পাদক মো. মোতাহের আলী,কোষাধ্যক্ষ সিপার আহমেদ তরপদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক জেহাদ আহমেদ চৌধুরী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক শামীম,যুববিষয়ক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর ও ছাত্রবিষয়ক সম্পাদক মেশকাত আহমেদ শাহীন।

আজ শুক্রবার (২৯শে সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd