সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত কিশোরের দাফন সম্পন্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৯৩ বার দেখা হয়েছে

 
অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে গৃহবধুর লাশ মাটির নিচ থেকে উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ার লালারচক সীমান্তে ভারতে প্রবেশকালে বিএসএফের গুলিতে আহত হয়ে পড়ে চিকিৎসাধীন অবস্থায় কিশোর ফেরদৌস (১৪) নামে মৃত্যু হয়েছিল গতকাল মঙ্গলবার রাতে।

গত রোববার (২রা অক্টোবর)  রাত ৮ টায় লালাচক সীমান্তের নাথবাড়ি এলাকা এ ঘটনাটি ঘটেছিল।

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এ কিশোরের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে কুলাউড়া থানার পুলিশ।

আজ বৃহস্পতিবার রাতেই লালারচক গ্রামে তার জানাজার নামাজ শেষে দফন সম্পন্ন হয়। নিহত ফেরদৌস শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

নিহতের বড় ভাই আলাউদ্দিন বলেন যে, রোববার গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ফেরদৌসকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। 

বিএসএফের গুলিতে আহত হয়েছিল ও পরে মারা যায় বলে কিছু আইনী নিয়ম মেনে লাশ পেতে বিলম্ব হয়েছে। তিনি আরও বলেন যে বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর তার দাফন সম্পন্ন।

শরীফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আজিজুল হক দুরুদ বলেন যে, আইনীভাবে লাশ গ্রহণ করে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছালেক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেনযে,  ফেরদৌসের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, ফেরদৌস রোববার রাত ৮ টায় লালারচক সীমান্তের নাথবাড়ি এলাকার কাঁটাতারের ওপর দিয়ে ভারতে প্রবেশ করতেছিল। এসময় বিএসএফের টহলদল তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদদ্ধ হয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় পানিতে পড়ে যায়। এরপর বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পানিতে আরও তিন রাউন্ড গুলি ছোড়ে। আহত ফেরদৌসের আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর রোববার রাতেই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd