1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুদিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৪৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে জোরপূর্বক সড়কের গাছ কাটার অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে আই ক্যাম্প।

গতকাল ৫ অক্টোবর সকালে শ্রীমঙ্গল রোটারি ক্লাবের উদ্যোগে রোটারি ক্লাব ভবনে কার্যক্রমের উদ্বোধন করেন রোটারি ক্লাব শ্রীমঙ্গলের সভাপতি সুব্রত দাশ।

বিএনএসবি মৌলভীবাজারের উদ্যোগে ও রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত এই আই ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম এ শ্রীমঙ্গলের সভাপতি রোটারিয়ান ডা: হরিপদ রায়, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, রোটারিয়ান লিটন পাল, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী , রোটারিয়ান শাহ আরিফ আলী নাসিম, রোটারিয়ান বিকুল চক্রবর্তী ও পলহ্যারিস হাই স্কুলের প্রধান শিক্ষক দিল আফরোজ।

দুইদিন ব্যাপী আই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: তাহসিন মালিহা হক, ডা: আব্দুল বাতেন তালুকদার ও ডা: অঞ্জন দেবনাথ।

এর আগে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আরও একটি আই ক্যাম্প। উভয় ক্যাম্প থেকে সহস্রাদিক মানুষ চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অর্ধশত মানুষকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে দেয়া হচ্ছে।

প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধও দেওয়া হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed