সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হলো কমলগঞ্জ থানায়

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২১৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারে শ্রমিকের হাতে ঠিকাদার খুন

“পুলিশকে তথ্য দিন- পুলিশের সেবা নিন” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ই অক্টোবর দুপুরে থানা হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার মানুষ ও পুলিশ এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd