সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

রাজধানীতে আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ

  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩১৩ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::

আওয়ামীলীগের শান্তি সমাবেশ মারামারি

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৮শে অক্টোবর) বেলা ১১:৩০মিনিটের সময়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান যে, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দুপক্ষের অনেকের হাতেই লাঠিসোটা দেখা যায়। এসময়ে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এদিকে আজ দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামীলীগ। একই সময়ে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি।


বিএনপির সমাবেশ বেলা ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার রাত থেকেই নয়াপল্টনে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। আজ সকালে বিভিন্ন জায়গা থেকে নয়াপল্টনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের চাপও বাড়ছে। কাকরাইল মোড় থেকে মালিবাগ মোড় হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।


অপর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্ধারিত সময়ের আগেই বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশস্থলে জড়ো হয়। ইতোমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা।

শনিবার সকাল ১০টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার আগে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সহ কয়েকজন নেতা।

মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের একাংশ। এরপর বেলা ১০টা নাগাদ সমাবেশস্থলে সুসজ্জিত মিছিল নিয়ে আসেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের কর্মীদের একটি মিছিল।

এছাড়াও মহিলা আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

অন্যদিকে আরামবাগ এলাকায় জামায়াত সমাবেশের প্রস্তুতি নিয়েছে। জামায়াত ঘোষিত নির্ধারিত স্থান মতিঝিলের শাপলা চত্বর এলাকায় নিয়োজিত রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd