সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

রাজধানীর সংঘর্ষে নিন্দা জানাল যুক্তরাষ্ট্র
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে হরতালবিরোধী ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ হয়েছে।

আজ রোববার (২৯শে অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্নস্থানে আওয়ামী লীগের যুবলীগের, সেচ্ছাসেবকলীগ ছাত্র লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়।

কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ নেতৃত্বে
আজ দুপুরে উপজেলা চৌমুহনী থেকে হরতাল বিরোধী শান্তি মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ যোগদেন।

শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন ও সঞ্চালন করেন এডভোকেট এ এস এম আজাদুর রহমান সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুল রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চেয়ারম্যান কমলগঞ্জ সদর ইউপি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল চেয়ারম্যান রহিমপুর ইউপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের আহবায়ক পৌর মেয়র জুয়েল আহমেদ, আব্দুল মালিক বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, উপজেলা ছাত্র লীগের সভাপতি হামিম মাহমুদ জয় প্রমুখ।

বিএনপিকে একটি সন্ত্রাসী দল আখ্যায়িত করে বলেছেন, তারা আবারও মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে। গতকাল বিএনপি নেতা-কর্মীরা একজন পুলিশ সদস্যকে হত্যা ও কয়েকজনকে আহত করেছে।

দেশবাসী তাদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। এদের আন্দোলন বা দাবির সাথে জনগনের কোন সম্পৃক্ততা নেই।
সমাবেশে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াতের যেকোন অপচেষ্টার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা দেশে শান্তিপুর্ণ পরিবেশকে বিঘিত করে বিএনপি জামাত আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। দেশের জনগন তাদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত।

এ সময়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ সেচ্ছাসেবকলীগ, উপজেলা ছাত্র লীগ, পৌরছাত্রলীগ, কলেজ ছাত্রলীগে নেতাকর্মীরা

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd