1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইসিকে সিদ্ধান্ত জানাল জাতীয় পার্টি

  • প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

আগামী রোববার থেকে বিএনপির নতুন কর্মসূচী আসছে

দেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) পাঠানো এক চিঠিতে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্ধের জন্য আবেদন করেন জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জিএম কাদের।

আজ শনিবার (১৮ই নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দেওয়া হয়।

গতকাল শুক্রবার জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছিলেন, আগামী দু-একদিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

এর  আগে গত ১৬ই নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন যে, সুষ্ঠু ভোট হবে।

দলের মহাসচিব সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তফসিল ঘোষণার পর গতকাল বুধবার তারা সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান।

রওশন এরশাদ বলেন যে, ‘সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণার পর সব দলের অংশগ্রহণে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে আশা করছি।

বর্তমান পরিস্থিতিতে জাপা নির্বাচনে অংশ নেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাপা কখনো নির্বাচন বর্জন করেনি। এবারও করবে না। জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আমাদের ভালো প্রস্তুতি আছে।

তিনি আরও বলেন যে,দলের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সময়কার অবস্থা তুলে ধরেন। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে কারাগারে থেকেই নির্বাচনে অংশ নিয়ে পাঁচটি আসনে বিজয়ী হয়েছিলেন।

তবে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন যে, ‘তফসিল হলেই সমঝোতার পথ শেষ হয়ে যায় না। এখনো সময় আছে।

তারা আশা ছাড়েননি জানিয়ে মুজিবুল হক বলেন যে, ‘আমরা আশা করেছিলাম, সব দলকে নিয়ে মিলেমিশে আলোচনার মাধ্যমে একটি পথ বের করা হবে। আমরা অনুরোধও করেছিলাম, এটি হলে ভালো হতো। সরকারি দল আলোচনার উদ্যোগ নিতে পারে। তবে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে।

(ছবি: সংগ্রহ)

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed