সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

রাজধানীতে গাড়ির ধাক্কায় নিহত কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক রাজু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

পটকা মাছ খেয়ে মৃত্যু এবং তার করণীয়

রাজধানীতে ট্রাক গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক রাজু আহমেদ। এ দুর্ঘটনার পরপরই ট্রাকটি রেখে পালিয়ে যায় ঘাতক চালক ও হেলপার।

গত সোমবার (২০শে নভেম্বর) রাতে খিলক্ষেত ৩শ ফিট রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানায় যে, খিলক্ষেত ৩শ ফিট এলাকায় ঘুরাঘুরি শেষে নিজের মোটরসাইকেল নিয়ে ধানমন্ডির বাসায় ফিরছিলেন রাজু আহমেদ। পথে একটি ট্রাক গাড়ি তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজু আহমেদর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। দুই সন্তান ও স্ত্রীসহ ধানমন্ডির জাফরাবাদে থাকতেন যুবলীগের এ নেতা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd