1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

বিষাক্ত শাপ ছেড়ে ঘুমন্ত স্ত্রী ও ক্যানাকে হত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি

স্বামীর সাথে স্ত্রীর বনিবনা না হওয়ায় ঘুমন্ত স্ত্রী-কন্যার ওপর ছেড়ে দিয়েছেন বিষধর সাপ। আর এ বিষধর সাপের দংশনেই প্রাণ গেছে তাদের। অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের ওড়িশা প্রদেশে।

আজ শুক্রবার (২৪শে নভেম্বর) গণমাধ্যমে এক প্রতিবেদনে এ তথ্যটি শুনাযায়।

পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তিনি তার ঘুমন্ত স্ত্রী ও দুই বছর বয়সী কন্যার ওপর বিষধর সাপ ছেড়ে দিয়েছিলেন। ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্য নগর পুলিশ স্টেশন থেকে ৬০ কিলোমিটার দূরের আধেগাঁ গ্রামে এ ঘটনা ঘটেছে। গত দেড়মাস আগে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল।

অভিযুক্ত ওই স্বামীর নাম গনেশ পাত্র। এ ছাড়াও সাপের দংশনে মারা যাওয়া দুজন হলেন স্ত্রী বাসন্তী পাত্র আর তার কন্যা দেবাস্মিতা পাত্র। তাদের মধ্যে তেমন বনিবনা ছিল না। তারা ২০২০ সালে বিয়ে করেছিলেন।

এবিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান যে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় এক সাপুড়ের কাছ থেকে সাপটি কিনেছিলেন। এ জন্য তিনি ধর্মীয় উদ্দেশ্য সাধনে এটি ব্যবহার করবেন বলে মিথ্যা তথ্য দেন।

এবিষয়ে গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মিনা বলেন যে, গত ৬ই অক্টোবর তিনি একটি প্লাটিকের জারে করে বিষাক্ত কোবরা সাপটি নিয়ে আসেন। এরপর এটিকে তিনি তার ঘুমন্ত স্ত্রী-কন্যার ওপর ছেড়ে দেন। সকালে তাদের সাপের কামড়ে মৃত পাওয়া যায়। এ সময় ওই ব্যক্তি অন্যঘরে ঘুমাচ্ছিলেন। প্রাথমিকভাবে এটিকে একটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে তালিকাভুক্ত করা হয়। পরে তার শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করে হত্যার অভিযোগ আনা হয়।

এবিষয়ে পুলিশ সুপার আরও জানান যে, এর পর্যাপ্ত প্রমাণ না থাকায় অভিযুক্তকে গ্রেপ্তারে বিলম্ব হয়েছে। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে বলেন যে সাপটি নিজে থেকে বের হয়ে ঘরে ঢুকে থাকতে পারে। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অভিযোগটি স্বীকার করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed