সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

প্রতীক বরাদ্দের পর প্রধানমন্ত্রীর প্রথম সফর সিলেটে

  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারিতে মৃত ব্যক্তির নাম

প্রতীক বরাদ্দের পর পরই সিলেট সফরের সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সিলেট থেকেই শুরু করা হবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। নির্দিষ্ট দিনে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেদিন আসবেন- শুনবেন, সেদিন হয়তো প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু পাবেনও সিলেটবাসী।

তবে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনে করছেন- সিলেটের নির্বাচনী জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের মধ্য দিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন এক উদ্দীপনার। অভ্যন্তরীণ বিভেদ ভুলে সিলেটজুড়ে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করবেন।

এছাড়াও অনেকে মনে করেন যে, মনোনয়নবঞ্চিদের মান অভিমান বড় বাধা হবে উদ্দীপনায়। ত্যক্ত বিরক্ত তৃণমুল নেতাকর্মীরা। কারন প্রত্যাশিত প্রার্থীদের বদলে বারবার একই প্রার্থী সুযোগ পাচ্ছে নিবার্চনে। সেই প্রার্থীদের সাথে তৃণমুল নেতাকর্মীদের মনোগত সর্ম্পক নেই, বরং এমপি বলয় সৃষ্টি করে হাইব্রিডদের নিয়ে দলের সর্বোচ্চ সুযোগ নিচ্ছেন প্রার্থীরা।

এদিকে, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন রূপে সাজছে সিলেট মহানগর। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে রং করানো হচ্ছে সড়কের ডিভাইডারে। সংস্কারকাজ হচ্ছে সড়কে। এছাড়া অপসারণ করা হচ্ছে সড়কের দুপাশের জঞ্জাল।

সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী বলেন যে, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহানগরের আম্বরখানা থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কে কার্পেটিং করা হচ্ছে। সড়কের ডিভাইডারের গার্ড ওয়াল ও গ্রিলে রং করানো হচ্ছে।

এছাড়াও সাফ করা হচ্ছে সড়কের উপরের টাঙ্গানো ব্যানার ফেস্টুন।

প্রসঙ্গত, গত ২রা সেপ্টেম্বর সিলেট সফরে আসার কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে বিরূপ আবহাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সেই সফর স্থগিত করা হয়। সর্বশেষ ২০১৮ সালের ২২শে ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পর আর সিলেট আসেনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd