1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কমলগঞ্জে ৪শত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রাতিনিধি::

কমলগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

মৌলভীবাজারের কমলগঞ্জে ৪শত শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিববার (১০ই ডিসেম্বর ) দুপুর ১২টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের আদমটিলা চা-বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়।

জানা যায় যে, সম্প্রতি ইউটিউবভিত্তিক চ্যানেল ইনফো হান্টার। তাদের ফেসবুক পেজে ও ভিডিওতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার স্কুল, বিদ্যুৎ ও সুপেয় পানির সমস্যা নিয়ে প্রচার করা হয়।

এতে দেশ ও দেশের বাহিরে থাকা অনেক মানুষজন ভিডিও দেখে সারা দেয়। তখন সেসব মানুষজন আর্থিক ভাবে সহযোগীতার হাত বাড়ানোর কথা জানান ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান সাথে। তিনি সেসব মানুষের সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্কুলের ব্যবস্থা, কালেঞ্জী পুঞ্জিতে বিদ্যুৎ,পানির ব্যবস্থা ও রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামে নব্বই বছর ধরে সুপেয় পানির সমস্যার অবসান ঘটে।

আরও জানা যায় যে, এসব ভিডিও গুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে এগিয়ে আসেন লন্ডন থেকে ইয়াসমিন নামে এক রেমিটেন্স যোদ্ধা। রবিবার সেই রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ৪শত চা শ্রমিকদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করেন ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান।

বিতরণ কালে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আসাদুর রহমান হেলাল, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সাজু মার্চিয়াং ও ব্যবসায়ী আবু হাসনাত স্বপন।

এ বিষয়ে ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান বলেন যে, ‘আমি যখন আমার ইউটিউব ও পেজে মানুষের দূর্ভোগের বিষয় আপলোড দিই, তখন লাখ লাখ মানুষ দেখে। আমি তাদের কষ্টের কথাগুলো তুলে ধরি সেসব ভিডিও এর মাধ্যমে। আমার ভিডিও গুলো যখন মানুষের নজরে আসে তখন তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বারিয়ে দেন।

তিনি বলেন যে, আমি এই উপজেলার মানুষের জন্য স্কুল, সুপেয় পানির ব্যবস্থা ও পুঞ্জিতে জেনারেটারের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করে দিতে পেরেছি। আজ লন্ডন থেকে ইয়াসমিন নামে এক বোনের মাধ্যমে ৪শত চা শ্রমিকদের শীতবস্ত্র ও কম্বল দিতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed