সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

মৌলভীবাজারে ফেনসিডিলসহ আটক এক যুবক

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি::

ইসরায়েলের হামলায় আল-শিফা হাসপাতালে রোগী মারা গেছে

মৌলভীবাজার সদর মডেল থানা এলাকায় ৮ বোতল ফেনসিডিলসহ বিশ্বজিৎ দাশ (৩০) নামে এক যুবককে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল(২৬শে ডিসেম্বর) রাতে সদর থানার এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডের ভিলেজ স্টোর নামক দোকানে অভিযান পরিচালনা করে বিশ্বজিৎ দাশকে আটক করা হয়।

এসময় দোকানের ক্যাশ বাক্সের ভেতর থেকে আট (০৮) বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আটককৃত বিশ্বজিৎ দাশ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কাগাপাশা গ্রামের মন্টু দাশের ছেলে। বর্তমানে সে মৌলভীবাজার সদরের কাশীনাথ রোডে ভাড়াটিয়া বাসায় বসবাস করছে।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু  করা হয়েছে মডেল থানায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd