সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান

শ্রীমঙ্গলে বাংলাদেশ বেতারের উন্নয়ন বার্তা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ::

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বেতারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য, মেয়েদের মাসিককালীন সচেতনতা বিষয়ক অনুষ্ঠান উন্নয়ন বার্তা।

আজ শনিবার ১৩ই জানুয়ারি সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব এর সভাপতিত্বে বক্তব্যদেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বেতার উপস্থাপক সজীব দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার দেবশ্রী দত্ত ও কিশোর কিশোরীরা।

অনুষ্ঠানে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য ও মেয়েদের মাসিককালীন সচেতনতা সহ স্বাস্থ্য সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী বক্তব্যদেন বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক আল আমিন খান। তিনি বলেন, শিশু, কিশোর-কিশোরী আর নারী সমাজের ৭০ শতাংশ এর অধিক মানুষেরা পিছিয়ে থাকলে দেশ এগুবে না, তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম তার ভূমিকার বিষয়ে সচেতনতা থেকেই এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd