সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান

মৌলভীবাজারে বাসের ধাক্কায় নিহত ২ আহত ৬

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কৃষি মন্ত্রী হয়েই নিজের যেসব স্বপ্নের কথা জানালেন মোঃ আব্দুস শহীদ
মৌলভীবাজার-শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় শিশুসহ ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫)। দুজনের বাড়ি সদর উপজেলার গ্রাম শেরপুর এলাকায়।

আহতদের স্থানীয় মৌলভীবাজার সদর হাসপাতালে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও ছয়জন আহত হন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম দৈনিক বাংলাকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd