সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে কৃষকে খড়ে আগুন, ৩০হাজার টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৯৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

ইসরায়েলিরা কবরস্থানকেও ছাড়দেয়নি, বেরিয়ে এসেছে মরাদেহ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম শ্রীসূর্য্য গ্রামে এক কৃষকের খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে কৃষকের প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে খড়ের গাদায় আগুন লাগায়। তবে পূর্ব বিরোধের জের ধরে গ্রামের শ্রীবাস পাল পরিকল্পিতভাবে খড়ের গাদায় আগুন লাগিয়েছে বলে জানান বিধান চন্দ্র পাল।

স্থানীয়রা জানান যে, কুয়াশা ও অন্ধকার রাতে প্রতিপক্ষের লোকজন আগুন লাগিয়ে দেয়ার পর ধীরে ধীরে খড়ের গাদায় ধোঁয়া উড়তে থাকে। বিষয়টি দেখতে পেয়ে বিধান চন্দ্র পালসহ বাড়ির লোকজন দৌঁড়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে সবাই ব্যর্থ হলে ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে দমকল বাহিনী এসে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে খড়ের গাদার অধিকাংশ পুড়ে যাওয়ায় কৃষকের প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধিত হওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করে।

বিধান চন্দ্র পাল জানান যে, পূর্ব বিরোধের জের ধরে গ্রামের শ্রীবাস পাল পরিকল্পিতভাবে আমার খড়ের গাদায় আগুন লাগিয়েছে। গবাদি পশুর জন্য প্রায় ১২ কেদার জমির খড় দিয়ে শ্রমিক লাগিয়ে অনেক কষ্ট করে খড়ের গাদা বানিয়েছি। এই গাদার পাশের্^ রাস্তার সাথে আরও খড়ের গাদা থাকার পরও সেগুলোতে আগুন লাগেনি। ইচ্ছাকৃতভাবে আমাকে ও আমার ভাইকে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করানোর জন্য আগুন লাগিয়েছে। ইতিপূর্বে সে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছে। এঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের এর প্রস্তুতি নিচ্ছি।

এ অভিযোগ অস্বীকার করে শ্রীবাস পাল বলেন যে, ‘ঘটনার সময়ে আমি উপজেলার শহীদনগর বাজারে দোকানে ছিলাম। সেখানে একটি দোকানে ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি। বিধান চন্দ্রের সাথে বিরোধ ও মামলা মোকদ্দমা থাকলেও গবাদি পশুর খড়ের গাদায় কোন বিবেকবান কেউ আগুন লাগাতে পারে না। সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে আমাকে দায়ী করা হচ্ছে।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস.আই জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd