সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচনে তারিখ জানালেল ইসি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::
আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চার ধাপে হবে এ নির্বাচন। প্রথম দফায় ৪ঠা মে, দ্বিতীয় দফায় ১১ই মে, তৃতীয় দফায় ১৮ ই মে এবং ২৫ মে চতুর্থ দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৬ই ফেব্রুয়ারি মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। এরপর এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। এছাড়া সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। বর্তমানে দেশে উপজেলা পরিষদের সংখ্যা ৪৯৫টি। তার মধ্যে ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে অল্প কিছু বাদে প্রায় সব কটি উপজেলা নির্বাচন উপযোগী হবে
সাধারণত উপজেলা নির্বাচনে সারাদেশে একসঙ্গে ভোটগ্রহণ হয় না। কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও ধাপে ধাপে এই নির্বাচন করার চিন্তা ইসির।

এদিকে, দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ। এ অবস্থায় এই ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতাদেরকে ডাক পড়েছে গণভবনে। তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলটির সূত্র বলছে, গণভবনে আওয়ামী লীগের এ বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তৃণমূল নেতাদের নির্দেশনা দেয়া হতে পারে। এছাড়া কোন্দল নিরসনের বিষয়েও আসতে পারে নির্দেশনা।

এদিকে, দেশের আরেক বড় রাজনৈতিক দল বিএনপি এবারের উপজেলা নির্বাচনে অংশ নেবে কি না তা জানায়নি এখনও। দলটি দলীয় প্রতীকে নির্বাচনে গেলেও আওয়ামী লীগে নৌকা নিয়ে এ ভোটে যাবে না বলে জানিয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd