সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে দুই দিন’ব্যাপী বই মেলার শুভ উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

বিএনপির হরতালের আগে ঢাকায় ট্রেনে আগুন, নিহত ৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো দুই দিন’ব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন।

আজ মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্কাউটের সম্পাদক মোঃ মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশনেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক ও গবেষক আহমদ সিরাজ, আব্দুর গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বীর এলাহী প্রমুখ।

২১শে বই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল রয়েছে।

এছাড়াও দুই দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে কবি ও লেখক আড্ডা, নাটক,নাটিকা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd