1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

পাকিস্তানের প্রেসিডেন্ট আলভি বেঁকে বসলেন

  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

বিরল সুর্যগ্রহনে দিন হবে রাতের মত অন্ধকার

কমলগঞ্জে দুই দিন’ব্যাপী বই মেলার শুভ উদ্বোধন

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ২১ দিনের মধ্যে জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এমন সময়সীমা সামনে রেখেই উদ্বোধনী অধিবেশন আয়োজনের তোড়জোড় শুরু করেছে বর্তমান তত্ত্বাববধায়ক সরকার। তবে সংসদীয়বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অধিবেশনের সারসংক্ষেপ পাঠালেও প্রেসিডেন্ট আরিফ আলভি এখনো অধিবেশন ডাকেননি।

গতকাল রোববার (২৫শে ফেব্রুয়ারি) বেশ কয়েকটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ।

গত ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই প্রথম, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএল-এন দ্বিতীয় ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পায়নি।

এর ফলে জোট গড়ে কেন্দ্রীয় সরকার আসার বিষয়ে একটি সমঝোতা করেছে পিপিপি ও পিএমএল-এন। চুক্তি অনুযায়ী, সংসদে পিএমএল-এনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে সমর্থন দেবে পিপিপি।

বিনিময়ে প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি সাংবিধানিক পদ নেবে দলটি। তবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার অংশ হবে না পিপিপি।

পাকিস্তানের সংবিধানের ৯১ (২) এর ধারা অনুযায়ী, সাধারণ নির্বাচনের ২১ দিনের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক।

হিসাব মতে আগামী ২৯শে ফেব্রুয়ারি এই সময়সীমা শেষ হবে। মেয়াদের শেষ দিনই নতুন সরকারের প্রথম অধিবেশন ডাকার তোড়জোড় শুরু করেছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার।

তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আলভি বলেছেন, পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি এখানো জাতীয় পরিষদের কিছু সংরক্ষিত আসন বরাদ্দ দেয়নি। এ কারণে সংসদের নিম্নকক্ষ এখনো অসম্পূর্ণ। এসব আসন বরাদ্দ দেওয়া হলে তিনি সংসদ আহ্বান করবেন।

এবিষয়ে তত্ত্বাবধায়ক সরকার বলছে, প্রেসিডেন্ট আলভি সারসংক্ষেপে স্বাক্ষর না করলেও আগামী ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বসবে। তিনি স্বাক্ষর না করলেও সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে ওই দিন সংসদ বসবে।

এক বিবৃতিতে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সিনিয়র নেতা ইসহাক দার বলেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভি সই না করলে জাতীয় পরিষদের স্পিকার ২৯ ফেব্রুয়ারি অধিবেশন আহ্বান করতে পারবেন।

তবে জাতীয় পরিষদের প্রথম অধিবেশনে বর্তমান স্পিকার নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করাবেন। এরপর বর্তমান সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে।



ছবি ও  তথ্য  সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed