1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

মালয়েশিয়ায় পাকিস্তানি শ্রমিকের হাতে বাংলাদেশি খুন

  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৯২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কুলাউড়ায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি আহত

মালয়েশিয়ায় ইফতারের সময় কমলার জুস খেয়ে ফেলায় এক বাংলাদেশিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন এক পাকিস্তানি শ্রমিক।

মঙ্গলবার (১৯ই মার্চ) দেশটির কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে। হত্যা মামলায় অভিযুক্ত ওই শ্রমিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।

মালয়েশিয়ার শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহীম সাংবাদিকদের বলেন, ‘ম্যাজিস্ট্রেট আদালত ৫১ বছর বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে এই পুলিশ কর্মকর্তা বলেন যে, গতকাল মঙ্গলবার সেকশন ৩৬ কারখানার শ্রমিক হোস্টেলে ৪৯ বছর বয়সী বাংলাদেশি ব্যক্তি ইফতার করার সময় অভিযুক্তের কমলার জুস খেয়ে ফেলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযুক্ত ব্যক্তি রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে ভুক্তভোগীকে একাধিকবার আঘাত করেন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম এর প্রতিবেদন অনুসারে, এক প্রত্যক্ষদর্শী সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ পুলিশকে খবর দেন এবং এর ১০ মিনিট পরই ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

এ হত্যায় ব্যবহৃত ছুরিটি পুলিশ জব্দ করেছে এবং দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত করা হচ্ছে।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed