1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

কুলাউড়ায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি আহত

  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৪৩ বার দেখা হয়েছে

কুলাউড়া প্রতিনিধি::

কমলগঞ্জে গাঁজাসহ আটক-১

মৌলভীবাজারের কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রবিবার (১৭ই মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে পারভেজ হোসেন সাদ্দাম (১৫) ও একই এলাকার ছাদেক আলীর ছেলে ছিদ্দিকুর রহমান ওরফে ছিদ্দেক আলী (৩০)।

এবিষয়টি নিশ্চিত করেছেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহিন মিয়া।

তবে এখন পর্যন্ত কী কারণে বিএসএফ তাদের উপর গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়টি জানতে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু জানান যে, ‘ আজ দুপুর ২টার দিকে সাদ্দাম ও ছিদ্দিক শিকড়িয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য গুলি চালায়। এতে দুজনই আহত হয় এবং সাদ্দামকে তারা ধরে নিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ ছিদ্দিককে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছবি সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed