সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান

কমলগঞ্জে মোহাম্মদ আলী সোহেল এর পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৮৬ বার দেখা হয়েছে

কমলগঞ্জ  প্রতিনিধি::

হবিগঞ্জে ঈদের ট্রেনের টিকেট কালোবাজারি র‍্যাবের হাতে গ্রেফতার ৩

প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি মোহাম্মদ আলী সোহেল।  

আজ শনিবার (৩০শে মার্চ ) কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর বিএএফ শাহীন কলেজ সংলগ্ন গাড়ি পার্কিং স্থানে এ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় ৩শতাধিক রোজাদার এই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

সমাজ সেবক ইফতেখার আহমেদ বাহার এর সঞ্চালনায় ও এমাদ উদ্দিন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র জুয়েল আহমেদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, শমশেরনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. মোশাহীদ আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য–প্রতিবছরের ন্যায় এবছরও রমজান উপলক্ষে গরীব অসহায় মানুষকে সহযোগীতা করেছেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি মোহাম্মদ আলী সোহেল। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেন জানান তিনি।


শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd