1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

শ্রীমঙ্গলে র‌্যাবের জালে অস্ত্র ও মাদকসহ আটক-১

  • প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

ইরানের পারমাণবিক স্থাপনার যা হলো ইসায়েলের হামলায়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা।

আজ রবিবার (২৬শে মে) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জাগছড়া চা বাগানের ১৪ নং সেকশন এলাকা থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির সিলেট এর দক্ষিণ সুরমা থানার পিরোজপুর এলাকার বাসিন্দা আলী হোসেন ওরফে দেলোয়ার (৩২)।  

র‌্যাব জানায়, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৪ নং সেকশন এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের কাছে সংবাদ ছিলো যে, সেখানে মাদক সিন্ডিকেটের কিছু সদস্য একত্রিত হয়ে মাদক সেবন ও মাদক কারবারে লিপ্ত রয়েছে।  

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিন্ডিকেটের কিছু সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়। তবে সেখানে উপস্থিত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। এসময় তার কাছ থেকে প্রায় ৪৪০০ পিস ইয়াবা, ৩ বোতল বিদেশী মদ, ৩ বোতল ফেনসিডিল এবং ২ রাউন্ড গুলি ভর্তি (০১) এক টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির উশৃংখল ও উদ্ধত আচরণ, কথা বলার ধরণ, বাংলা ও বৃটিশ উচ্চারণ র‌্যাবের কাছে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি চমকপ্রদ কিছু তথ্য দিয়েছেন, যা অধিকতর তদন্তের দাবি রাখে। তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তার প্রকৃত নাম দেলোয়ার হোসেন। তিনি বৃটিশ নাগরিক বলে ধারণা করা যায়। সে আলী হোসেন নাম ধারণ করে আত্মগোপনে দীর্ঘদিন সিলেটে বসবাস করছেন।

তবে র‌্যাবের তরফ থেকে এসকল তথ্যের ব্যপারে অধিকতর তদন্ত করা হবে। তিনি বাংলাদেশে অবস্থানকালে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন বলে ধারণা করা যায়। আলোচিত দেলোয়ার মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

আটককৃত আলী হোসেন ওরফে দেলোয়ারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।


শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed