1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

শহীদ ছাত্রদের স্মরণে ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় কমলগঞ্জ বিএনপির আলোচনা ও দোয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৫২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

হেলিকপ্টার দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশকে উদ্ধার

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরনে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার খুশালপুর গ্রামে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর বাসভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

কমলগঞ্জ উপজেলা বিএনপির হাজী মুজিব অনুসারী সভাপতি দুরুদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জলি প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন যে, বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না। বিএনপি প্রতিহিংসা পরায়ন দল নয়। বিগত ৬টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় শেখ হাসিনার বন্দিশালায় বন্ধি ছিলেন।

বিনা চিকিৎসায় খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী।

খালেদা জিয়া মুক্তি পেয়েই দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরোও বলেন যে, হুলিয়া মাথায় নিয়ে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মামলা খেয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমাদের অনেক ভাই মিছিলে সভা-সমাবেশে শহীদ হয়েছেন। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ধৈর্য্য ধরেছি। বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed