1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের গোপন ভিডিও ধারনের অপরাধে এলডিপির নেতা বহিষ্কার

  • প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জ উপজেলায় জবর দখলকৃত জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩১শে আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ৩১শে আগস্ট বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ওই আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনভাবে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির গোপনে ভিডিও রেকর্ড করেন। যা গর্হিত অপরাধ। তার এই অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়াও কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ মর্মে আগামী সাত কর্মদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed