সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

কমলগঞ্জে উপজেলা প্রশাসনের ইকো পার্কের জায়গা দখল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ বার দেখা হয়েছে



কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে প্রবাসীর জমি দখল ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রস্তাবিত ইকো পার্কের ফলক উন্মোচনের ১ বছর পর স্থানীয় দুষকৃতকারীরা ফলক ভেঙে জায়গা দখল করে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ফেলে।

  বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় গেলে দেখা যায় পুরা জায়গা দখল করে বিভিন্ন প্রজাতির গাছ রোপনের মাধ্যমে দখল করে নেয় স্থানীয় কিছু দুষকৃতকারী। তবে দখলকৃত জায়গা উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেন স্থানীয়রা।

 
  লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় দৃষ্টি নন্দন টিলা ভূমিতে উপজেলা প্রশাসন ইকো পার্কের ফলক উম্মোচন করা হয়। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে এলাকার কিছু চিহিৃত দুষ্কৃতকারী উদ্ভোধনকৃত নেইমপ্লেইটটি ভেঙে মাটি কেটে গাছ লাগিয়ে বাশেঁর বেষ্টুনী দিয়ে দখল করে নিয়েছে।

  দখলকারীরা হলেন- উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে চিহিৃত চোর ও একাধিক মামলার আসামী কনা মিয়া, খুরশেদ মিয়া (খুশিয়া), বাবুল মিয়া, বারিক মিয়া, মৃত ছমদ মিয়ার ছেলে ফটিক মিয়া, মৃত ময়না মিয়ার ছেলে রইছ মিয়া, মৃত আব্দুর রহিম এর ছেলে আলতাফ হোসেন ও ফারুক মিয়া স্ত্রী রোকেয়া বেগম।

   উল্লেখ্য যে, গত ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় ১৮.৩০ একর জায়গা নিয়ে প্রস্তাবিত ইকো পার্কের ফলক উম্মোচন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া আক্তার ও কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

    স্থানীয়রা জানান, উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় ১৮.৩০ একর জায়গা নিয়ে নির্মিত দৃষ্টি নন্দন টিলা ভূমিতে ‘কমলগঞ্জ উপজেলা প্রশাসন ইকো পার্ক’ টি দখল করা হয়েছে। উদ্বোধন মনে হয়েছিল আমাদের এলাকার রোপ পরিবর্তন হয়ে যাবে এমন সুন্দর ইকো পার্কে। কিন্তু কিছু দুষ্কৃতকারীরা তা দখল করে বিভিন্ন প্রজাতির গাছ ও বেড়া দিয়ে দখল করেছে। দ্রুত দখলকৃত জায়গাগুলো উদ্ধার করে ইকো পার্ক নির্মান করে এলাকার সুন্দর্যবৃদ্দি করা হউক।

   ইকো পার্কের জায়গা দখলের সত্যতা স্বীকার করে কনা মিয়া বলেন, জায়গা সরকারের, কিন্ত ইকো পার্কের নাম করে কিছু মানুষ দখল করার চেষ্টা করছে। সেই জন্য আমরা এখানে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছি। সরকারের যখন দরকার তখন নিবে।

  এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন জানান, ইকো পার্কের জায়গাটি দখলের বিষয়টি শুনেছি। তাছাড়া স্থানীরা একটা লিখিত অভিযোগও দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

উপজেলা নিবার্হী অফিসার জয়নাল আবেদীন জানান, দখলের বিষয়ে এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd