সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে জননেতা হিজম ইরাবতের ১২৮তম  জন্মবার্ষিকী পালন

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে দলবল নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভাঙ্গচুর আহত-১
মৌলভীবাজারের কমলগঞ্জে ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ এর আয়োজনে মণিপুরী জাতির নবজাগরণের প্রতীকী পুরুষ জননেতা হিজম ইরাবতের ১২৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও লক্ষ্মীনারায়ণ মন্ডপে ‘ইমা বাংলাদেশ’ দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে। কর্মসুচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য প্রদান, আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এছাড়া অনুষ্ঠানে কৃষি, তাঁত, স্বর্ণকারসহ কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৮৬ জন নারী পুরুষ্কার ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশনের সভাপতি অহৈবম রনজিৎ এর সভাপতিত্বে ও কে এইচ সমেন্দ্র সিংহ ও আয়েকপম অঞ্জুর যৌথ্য সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম।

বিশেষ অতিথি ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকসহ মণিপুরী বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd