সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

কমলগঞ্জে নাঠ্যনির্দেশক শুভাশিস সিনহা কে সংবর্ধনা ও মোড়ক উন্মোচন

  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:


মৌলভীবোজারের কমলগঞ্জে “নাটক ও নাট্যসাহিত্য” বিভাগে বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্ত শুভাশিস সিনহা কে সংবর্ধনা ও কবি সাজ্জাদুল হক স্বপন রচিত “প্রিয় ৫৫” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত অতিথিরা নাট্য ও নাট্যসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত শুভাশিস সিনহা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাওঁ রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশন আদমপুর বাজার এর আয়োজনে সংবর্ধনা ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্টানটি অনুষ্ঠিত হয়েছে।

পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশন এর সভাপতি সাজ্জাদুল হক স্বপন সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক হাজী মো. আব্দুস সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কমলগঞ্জ উপজেলা বিএনপি মো. আনোয়ার হোসেন বাবু, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম,পাঙাল রিসার্চ এন্ড পাবলিকেশন অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক মো. তমিজুর রহমান প্রমুখ।

তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যায়ের শিক্ষক ও কবি হুমায়ুন রেজা সোহেল এর সঞ্চালনায় সংবর্ধনা ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্টানে বক্তব্য রাখেন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, কবি রওশন আরা বাঁশি খূৎহৈবম।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd