1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ

কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি ::

কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। 

একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কমলগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ থানা এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুক্রবার সকাল ৮টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

সকাল সাড়ে ৯.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা দিবেসর তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কমলগঞ্জের কৃতি সন্তান কবি, লেখক গবেষক নাট্যনির্মাতা শুভাশিস সিনহা নাট্য সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করায় সম্মাননা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিয়োগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন চন্দ্র সূত্রধর এর  সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর  সঞ্চালনায় আলোচনা সভায় ছিলেন সহকারী কমিশনার ভূমি ডিমএম সাফিন আল সাদিক, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত)  শামিম আখঞ্জি। কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।  

আলোচনায় অংশ নেন  লেখক গবেষক আহমদ সিরাজ, প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed