সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা আদায়

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার মুন্সিবাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নয়টি মামলা দায়ের করে ৯ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪মার্চ ) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিিএম. সাদিক আল শাফিন এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর জানান যে, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান তিনি।’

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd