সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

কমলগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আনন্দ শুভাযাত্রা

  • প্রকাশিত : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর জামায়াতের উদ্যোগে ঈদ আনন্দ শুভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মাহেরমজান শেষে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার জন্য কমলগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে জোহরের নামাজ পড়ে ভানুগাছ চৌমুহনী জামে মসজিদ হইতে দলই চা বাগানে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান এর স্মৃতিসৌধে।

আনন্দ শুভাযাত্রায় প্রায় ৬০টি মোটরসাইকেলে প্রায় ১৫০ জামায়াত ও ইসলামী ছাত্র শিবির কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনন্দ শুভাযাত্রায় অংশগ্রহন করেন মৌলভীবাজার -৪ কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট মহানগর জামাতের সহকারী সেক্রেটারী জেনারেল এড. মোঃ আব্দুর রব। পৌর জামায়াতে আমির মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে ও কমলগঞ্জ পৌর জামায়াতের অর্থ-সম্পাদক মাওলানা নাহিদ তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া, সাবেক সভাপতি কমলগঞ্জ ইসলামী ছাত্র শিবির ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু তালেব, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক শিবলুজ্জামান শিবলু, ইসলামী ছাত্র শিবিরের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ওয়াসিম আহমেদ, জামায়াতে ইসলামী মাধবপুর ইউনিয়ন সভাপতি আব্দুল মুমিন ও মুজিবুর প্রমুখ।

অনুষ্ঠানে খেলাধুলা পুরুষ্কার বিতরনী ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়।

আনন্দ সভায় প্রধান অতিথি বক্তব্যে এড. মোঃ আব্দুর রব বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর আজ ঈদুল ফিতর উদযাপন করছি আলহামদুলিল্লাহ। প্রায় ১৭ বছর পরে এমন আনন্দ উপভোগ করছি আমরা।

তিনি তার বক্তব্যে বলেন খেলাধুলা বিনোদন ভ্রমণ এগুলো মানুষের মনকে বিকশিত করে তবে এর সাথে আল্লাহ ভয় থাকতে হবে। তাহলে দেশে আর দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd