সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে ছেলের মৃত্যুর ৭ ঘন্টা পর মায়ের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর ৭ ঘন্টা পর পুত্রশোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা গেছেন। বুধবার সকাল ১১ টায় মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। নিহত ছেলের নাম মাসুম মিয়া (৫২), আর মায়ের নাম কছতুরা বানু (৭২)।

জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়া দীর্ঘদিন ধরে হার্টে সমস্যা ছিলো। গত মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনা শুনে মা কছতুরা বানু স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। ছেলের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে মায়ের এমন মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে একসাথে মা ও ছেলের জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল বাসিত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর কয়েকঘন্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd