সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

পাকিস্তানের হামলায়, ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩০৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ভারতের সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনী কামানের গোলা ছুড়েছে। এতে করে ভারতের ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।

বুধবার (৭ মে ২০২৫)ভারতের সেনাবাহিনী জানায় যে, ভারত অধিকৃত জম্মুকাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান। মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে ভারতে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

জম্মুকাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সামরিক বাহিনী হামলা মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এবিষয়ে ভারতীয় কর্মকর্তারা জম্মুকাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।

হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ভারতের এই হামলাকে যুদ্ধের একটি স্পষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেছে পাকিস্তান। তারা বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে জানানো হয়েছে। পাকিস্তান ভারতীয় আগ্রাসনের যথাযথ প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে।

এ বিষয়ে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, এই সমস্ত সংঘর্ষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে করা হয়েছে। পাকিস্তান একটি অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র। তবে, আমরা যেকোনো মূল্যে পাকিস্তানের সম্মান, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব।

(ছবি ও তথ্য সংগ্রহ)

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd